ফেনী প্রতিনিধি- রিপাবলিকান পার্টির নেতা জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ফেনীর সোনাগাজীতে মিস্টার আলাম নামে এক আমেরিকা প্রবাসী বাংলাদেশীর উদ্যোগে মেজবান ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে সোনাগাজী কোর্ট এলাকা সংলগ্ন নিজ বাড়ির সামনে তিনি এই আয়োজন করেন।
এসময় সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌরসভার মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, সোনাগাজী মডেল থানার এসআই আনোয়ার হুসেইন, পৌর কান্সিলর শেখ মামুন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবদুল মজিদ ভুলু মিয়া, উপজেলা তথ্য প্রযুক্তি লীগের সভাপতি মোকাম্মেল হোসেন টুইংকেল ও যুবলীগ নেতা আবুল বশর সহ সাংবাদিক, মানবাধিকার কর্মী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠান উপলক্ষ্যে তিনি তার বাড়িটি আলোকসজ্জায় সজ্জিত করেন এবং জাতিসংঘের আলোকে শান্তির প্রতীক হিসেবে তার বাড়ির সামনে আমেরিকার জাতীয় পতাকাসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সব দেশের জাতীয় পতাকার উপরে বাংলাদেশের লাল সবুজ পতাকা উত্তোলন করা হয়।
ব্যতিক্রমী এই আয়োজনের ব্যাপারে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, তিনি ১৯৮৬ সাল থেকে আমেরিকায় বসবাস করে আসছেন। ২০১০ সালে তিনি আমেরিকার নাগরিকত্ব অর্জন করেন। গতবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে তিনি রিপাবলিকান পার্টির নেতা হিলারী ক্লিনটনকে ভোট দিয়েছেন। হিলারী ক্লিনটন হেরে গেলেও তিনি মনোবল হারাননি। এবার তিনি অনলাইনের মাধ্যমে রিপাবলিকান পার্টির নেতা জো বাইডেনকে ভোট দিয়েছেন বলে দাবি করেন।
বৈশ্বিক করোনা ভাই’রাসের মহা’মারির মধ্যে তিনি বাংলাদেশে এসে আটকা পড়ে গেছেন। তিনি বাংলাদেশে থাকলেও তার আত্মা পড়ে আছে আমেরিকার মাটিতে। রিপাবলিকান পার্টির নেতা জো বাইডেনের জয়ে তিনি আনন্দিত হয়ে বাড়িতে এই উৎসব অনুষ্ঠানের আয়োজন করেছেন।
বর্তমানে তিনি বাংলাদেশে পৌরসভার ৫নং ওয়ার্ডে তুলাতলি গ্রামের বাড়িতেই বসবাস করছেন। ৬২ বছর বয়সী মিস্টার আলাম দুই ছেলে ও দুই কন্য সন্তানের জনক। তিনি আমেরিকার নিউইর্ক শহরের ব্রুকলিনে শ্যামলী হোটেল নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন।
আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে তিনি প্রত্যাশা করেন, তার মাধ্যমে যেন বিশ্বব্যাপী যু’দ্ধে’র পরিবর্তে শান্তি প্রতিষ্ঠিত হয়। মেজবান অনুষ্ঠান শেষে জো বাইডেনের মাধ্যমে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা কোর্ট মসজিদের খতিব মাও. নূর করিম খোকা মিয়া।
