Home দেশের খবর চট্টগ্রাম মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৫ ফার্মেসিকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৫ ফার্মেসিকে জরিমানা

0
137

সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে রংপুরে ৫ ফার্মেসিকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (১৩ মার্চ) দুপুরে রংপুর নগরীর বিভিন্ন ওষুধের দোকানে ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করে।

রংপুর নগরীর রাজা রামমোহন মার্কেটের পাশে বিভিন্ন ওষুধের দোকানে অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে পপুলার ফার্মেসি ১৫ হাজার, শিমু ফার্মেসি ৫ হাজার, মেট্রো ফার্মেসি ৫ হাজার, আশা ফার্মেসি ও সার্জিকাল ৫ হাজার ও মুন ফার্মেসিকে ২ হাজার মোট ৫ ফার্মেসি মালিককে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।

ওষুধ প্রশাসন ও সিটি করপোরেশনের রংপুরের যৌথ অভিযানের সময় পরবর্তীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ না রাখতে সর্তক করা হয়। যৌথ এ অভিযানে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের রংপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

এসময় রংপুর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, জীবন বাঁচাতে যে ওষুধ, তা মেয়াদোর্ত্তীর্ণ হওয়ায় মানুষের যেন মৃত্যুর কারণ না হয়, সে জন্য নিয়মিত এ অভিযান চলবে। সেই সাথে সতর্ক করে দেয়ার পরও যদি কোন ব্যবসায়ী মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখে তাহলে কঠোর শাস্তি প্রদান করা হবে।

এদিকে ওষুধ প্রশাসন রংপুরের সহকারি পরিচালক তৌহিদুল ইসলাম জানান, অনিবন্ধিত, ফুড সাপ্লিমেন্ট, মেয়াদ উত্তীর্ণ ওষুধ মজুত রাখার ব্যাপারে নিয়মিত অভিযান চলছে। এটি চলমান থাকবে।

যৌথ অভিযানে অংশ নেন রংপুর মেট্রোপলিটন পুলিশ সদস্যরা।

এআই 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here