শাকিব খানের ‘শের খান’ আপাতত হচ্ছে না

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। একের পর এক হিট সিনেমা উপহার দেন তিনি। মাঝে ব্যক্তিগত নানা বিষয় নিয়ে ছিলেন ‘টক অব দ্যা কান্ট্রি’। সব মানিয়ে কাজে ফেরার ঘোষণা দেন এই নায়ক। ঘোষণা করেন একের পর এক সিনেমার।

সেই তালিকায় রয়েছে ‘রাজকুমার’, ‘প্রিয়তমা’, ‘কবি’, ‘প্রেমিক’। ঘোষণায় থেমে যাওয়ার তালিকা হালিতেই নেই। নতুন করে যুক্ত হল আরও একটি সিনেমা। এটির নাম ‘শের খান’।

শাকিব খানকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা এলেও শুটিং ফ্লোরে আর গড়াচ্ছে না। যার দরুণ ঘোষণা দিয়েও শুটিং না হওয়া সিনেমার তালিকা বেড়েই চলছে। ‘শের খান’ সিনেমাটি এই নায়কের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্ম ও কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মাণের ঘোষণা দিয়েছিলেন গত বছরের নভেম্বরে। একাধিকবার শুটিং ডেট পরির্বতন করে জানানো হয়েছিল এ বছর মার্চে সিনেমাটির শুট শুরু হবে।

কিন্তু গণমাধ্যমের সূত্র মতে ‘শের খানের’ শুটিং মার্চে করা সম্ভব হচ্ছে না। তবে কবে শুরু হবে সে বিষয়েও চূড়ান্ত তারিখ জানা নেই কারও। তবে ছবিটির প্রযোজনা সংস্থা কপ ক্রিয়েশন বলছে, আপাতত হচ্ছে না ‘শের খান’। চলতি বছরের শেষ দিকে সিনেমাটির শুট শুরু হওয়ার সম্ভবনা আছে। তবে ঠিক কী কারণে এখন সিনেমাটি হচ্ছে না সে প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানটি সুনির্দিষ্ট তথ্য জানায়নি।

উল্লেখ্য, ‘শের খান’ সিনেমাটি এই বছরের যেকোনো উৎসবে মুক্তি দেয়ার পরিকল্পনা ছিল। সিনেমাটি পরিচালনার পাশাপাশি গল্প, চিত্রনাট্য এবং সংলাপ করছেন সানী সানোয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *