প্রেমিক হিসেবে ভরসাযোগ্য সিঙ্গেল ছেলে পছন্দ শ্রীলেখার

হয়তো খবরের উপাদান হতে বড্ড ভালো লাগে শ্রীলেখা মিত্রের। তাই তো নিয়মিত নানারকম মন্তব্য করে যান তিনি। এমন কোনো দিন নেই, যেদিন সংবাদ শিরোনামে থাকেন না এ অভিনেত্রী। হয় তার কোনো নতুন প্রজেক্ট নিয়ে বা নিজের কোনো মন্তব্যের জেরে লাইমলাইটে চলে আসেন।

সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট কথা বলার জন্য শ্রীলেখা পরিচিত। এই বিশেষ গুণটার জন্য অবশ্য নিন্দা-সমালোচনাও কম শুনতে হয় না তাকে। কিন্তু সোজা কথা সোজাভাবে বলতে ভয় পান না।

শ্রীলেখার বিবাহবিচ্ছেদ হয়েছে বেশ অনেক বছর হয়ে গেল। মেয়ে মাইয়া বড় হয়েছে মায়ের কাছেই। বিয়ে ভাঙার পর থেকে সিঙ্গেল জীবন যাপন করছেন অভিনেত্রী। কিন্তু তার ব্যক্তিগত জীবন নিয়ে আমজনতার কৌতূহলের সীমা নেই। তবে শ্রীলেখা বারংবার বলেছেন, স্বামী ‘প্রাক্তন’ হয়ে গেলেও আর কাউকে মনে ধরে না তার।

জানুয়ারিতে চলচ্চিত্র উৎসবে অংশ নিতে বাংলাদেশে এসেছিলেন শ্রীলেখা। তার পরিচালিত ওি প্রযোজিত ‘এবং ছাদ’ ছবিটি প্রদর্শিত হয়েছে সেখানে। চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমের মুখোমুখিও হয়েছিলেন তিনি। সেখানেই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছিলেন শ্রীলেখা।

সাক্ষাৎকারে শ্রীলেখা স্পষ্ট বলেন, বিয়ের পরে তিনি এক দুজনের সঙ্গে প্রেম করেছেন যারা তার থেকে বয়সে ছোট ছিল। কিন্তু তিনি কখনও কোনো বিবাহিত পুরুষকে বিয়ে করবেন না। তিনি হোম ব্রেকার নন। তার প্রেমিক হিসেবে পছন্দ ভরসাযোগ্য সিঙ্গেল ছেলে।

সেই সাক্ষাৎকারে অভিনেত্রী আরো বলেন, ‘আমার রোম্যান্স হচ্ছে প্রকৃতির সঙ্গে। আমার পশুদের সঙ্গে। আমার অনেকগুলো বাচ্চা ছেলে-মেয়ে রয়েছে ওদেরও খুব ভালোবাসি। আপাতত সেইভাবে কোনো প্রেমট্রেম কিছু নেই।’

২০১৩ সালে ডিভোর্স হয় শ্রীলেখা ও শিলাদিত্য সান্যালের। প্রাক্তন স্বামীকে নিয়ে শ্রীলেখা আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘দুজন ভালো মানুষ এক ছাদের তলায় নাই থাকতে পারে, তাই বলে তিক্ততা কেন থাকবে?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *