Home প্রধান খবর তাদের ভালোবাসাতেই আমি বড় স্বপ্ন দেখতে সাহস পাই: শাকিব খান

তাদের ভালোবাসাতেই আমি বড় স্বপ্ন দেখতে সাহস পাই: শাকিব খান

0
155

মধ্যপ্রাচ্যের দেশ ওমানের রাজধানী মাস্কটে গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হয়ে গেল বিশেষ এক সংগীত ও সাংস্কৃতিক উৎসব। সে অনুষ্ঠান মাতালেন দেশের শীর্ষ ও জনপ্রিয় নায়ক শাকিব খান।

গতকাল শনিবার (০৪ মার্চ) রাতে মাস্কাট অ্যারেনায় ‘মাস্কাট বিটস’ অনুষ্ঠানে চমক হিসেবে ছিলেন তিনি। প্রায় ২০ হাজার দর্শক এই কনসার্টে অংশ নেন।

শাকিব খান দেশের একটি সংবাদমাধ্যমকে মুঠোফোনে বলেন, ‘গতকাল সন্ধ্যায় দারুন এক অনুষ্ঠানে অংশ নিলাম। এ আয়োজনে সৌদি আরব, ভারত ও পাকিস্তানের শীর্ষ শিল্পীরা অংশ নিয়েছে। আয়োজকরা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, তাদের জন্য ভালোবাসা। এখানকার মানুষের ভালোবাসা পেয়ে অভিভুত হয়ে গেছি। এই ভালোবাসাই আমার শক্তি। তাদের এই ভালোবাসা আমাকে বড় বড় স্বপ্ন দেখতে সাহস দেয়।’

এই অনুষ্ঠানটি গত ২ মার্চ থেকে শুরু হয়েছে। ওমানের ইতিহাসে পাঁচ দিনব্যাপী চলমান এই উৎসবে ওমানের শিল্পীরাদের পাশাপাশি আরও অংশ নিচ্ছেন সৌদি আরব, ভারত, পাকিস্তানের কিংবদন্তী শিল্পীরাও। বাংলাদেশের পক্ষ থেকে নায়ক হিসেবে একমাত্র শাকিব খানই সেখানে আমন্ত্রণ পেয়েছেন। আর ঢাকা থেকে গান গাইতে আমন্ত্রণ পেয়েছেন ইমরাম মাহমুদুল, আঁখি আলমগীর ও ন্যানসি।

সৌদি আরবের অন্যতম বড় তারকা আয়েধ ইউসুফ, বলিউডের সুনিধি চৌহান, রাহাত ফাতেহ আলী খান, সংগীত মায়েস্ত্রো ইলাইয়ারাজারাও অংশ নিবেন এই আয়োজনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here