মির্জাপুরে ২শ’ ৩৬ শিক্ষার্থী পেল প্রাথমিকে বৃত্তি

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে প্রাথমিকে ২শত ৩৬জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে সারাদেশে ৮২ হাজার ৩৮৩ শিক্ষার্থীর বৃত্তির ফলাফল প্রকাশ করেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

উপজেলা শিক্ষা অফিস সূত্রমতে, ২০২২ সালে প্রাথমিক ও বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সর্বমোট ১৪৭০ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। এরমধ্যে ৯৭জন ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে ১৩৯ জন বৃত্তি পেয়েছে।

এব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন, এ বছর সারা মির্জাপুরে ট্যালেন্টপুলে ৯৭ ও সাধারণ গ্রেডে ১৩৯জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছেন। এতে করে আমরা খুবই আনন্দিত।

এদিকে সকল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন মির্জাপুর সাংবাদিক সংস্থার সভাপতি মাজহারুল ইসলাম শিপলু ও সাধারণ সম্পাদক মো. জোবায়ের হোসেন।

এআই 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *