শিক্ষাজীবন নিয়ে সুখবর দিলেন তাসনিয়া ফারিণ

অভিনেত্রী তাসনিয়া ফারিণ আনুষ্ঠানিক গ্র্যাজুয়েট হলেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে তিনি ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। বুধবার ফারিণ তার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নেন।

আনন্দঘন মুহূর্তের বেশ কিছু ছবি প্রকাশ করে ফারিণ ক্যাপশনে লিখেছেন, ‘ফাইনালি বিবিএ গ্র্যাজুয়েট।’ ছবি পোস্টের ২১ ঘণ্টার মধ্যে এই অভিনেত্রীর পোস্টে দুই লাখ ১০ হাজার লাইকস ও ১২ হাজারের বেশি ভক্ত শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়ে মন্তব্য করেন।

নাটকে কাজ কমিয়ে দিয়েছেন তাসনিয়া ফারিণ। তার ব্যস্ততা এখন ওটিটিতে। মোস্তফা সরয়ার ফারুকীর ‘লেডিস এন্ড জেন্টেলম্যান’ ওয়েব সিরিজে কাজের পর সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত ‘কারাগার’ ওয়েব সিরিজের দুই পার্টেই নজর কাড়েন এই অভিনেত্রী।

দেশের বাইরে ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে ফারিণের। গত ৩ ফেব্রুয়ারি তার অভিনীত কলকাতার ছবি ‘আরও এক পৃথিবী’ মুক্তি পেয়েছে। অতনু ঘোষের পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলী, অনিন্দিতা বসু, সাহেব ভট্টাচার্যসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *