বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে যান।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পরিবারের সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে যান সাবেক এ অধিনায়ক। এ সময় ম্যাশের সঙ্গে ছিলেন তার স্ত্রী সুমনা হক সুমি, মেয়ে হুমাইরা মর্তুজা ও ছেলে সাহেল মর্তুজা।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাশরাফির স্ত্রী সুমনা তাদের শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাওয়ার বেশ কিছু ছবি শেয়ার করেছেন।
বেশ কিছু ছবিতে দেখা যায় মাশরাফির মুখ ঢাকা ছিল।

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীন মিনারে অনেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছিলেন। ধারণা করা হচ্ছে, জনসমাগম এড়াতে পেসার হিসেবে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ওয়ানডে উইকেট নেওয়া মাশরাফি মুখ ঢেকে রেখেছিলেন।
