আজীবন সম্মাননা পেলেন খালেদা আক্তার কল্পনা

নায়করাজ রাজ্জাকের পরিচালনায় নির্মিত ‘জিনের বাদশা’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা। তাঁর অভিনীত প্রথম সিনেমা মতিন রহমান পরিচালিত ‘রাধাকৃষ্ণ’।

এ পর্যন্ত তিনি পাঁচ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। অভিনয়ে তাঁর অবদানের কথা বিবেচনা করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আজীবন সম্মাননা দিয়েছিল তাঁকে।

এবার দ্বিতীয়বারের মতো আজীবন সম্মাননা পেলেন এই অভিনেত্রী। কালার ভিশন মিডিয়া নামের একটি মিডিয়া হাউস তাঁকে এই সম্মাননা প্রদান করছে।

শুক্রবার (১৭ ফ্রেবুয়ারি) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠানের প্রধান অতিথির হাত থেকে কল্পনা এই সম্মাননা গ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন অনুষ্ঠানের পরিচালক নাজমুল খান।

খালেদা আক্তার কল্পনা বলেন, ‘এর আগে চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আমি আজীবন সম্মাননায় ভূষিত হয়েছিলাম। জীবনে দ্বিতীয়বারের মতো শুক্রবার আবারো আজীবন সম্মাননায় ভূষিত হলাম। যারা আমাকে এই সম্মাননা দিয়েছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা। অবশ্যই এই সম্মাননার সাথে শ্রদ্ধা ভালোবাসা সম্পৃক্ত। তাই এই সম্মাননা আমি আজ পরম ভালোবাসা নিয়ে গ্রহণ করলাম। আর আমার যারা ভক্ত দর্শক আছেন তাদের প্রতি অনেক ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন যেন আমি আগামীতেও আরো ভালো ভালো কাজ করে যেতে পারি।’

এদিকে এরই মধ্যে কল্পনা দীর্ঘদিন পর তিনি তার নিজের রচনায় দু’টি নাটক নির্মাণ করেছেন। একটির নাম ‘প্রেমিক বাইকওয়ালা’ ও অন্যটির নাম ‘কলগার্ল’। নাটক দু’টিতে তিনি নিজে অভিনয়ও করেছেন। পাশাপাশি আরো অভিনয় করেছেন শিউলী শিলা, আমির পারভেজ, বনশ্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *