মো.রকিবুল হাসান, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস যথাযোগ্য মর্যদায় উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মুনিয়া চৌধুরীর সভাপতিত্বে এ প্রস্তুুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: আরিফুর রহমান, ঘাটাইল পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশীদ মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শফিকুল ইসলাম, শিক্ষা অফিসার কল্পনা রানী ঘোষ, অধ্যাপক মতিয়ুর রহমান খান, ঘাটাইল সদর ইউপি চেয়ারম্যান মো: মিজানুর রহমান হিরা, বিশিষ্ট লেখক সাংবাদিক জুলফিকার হায়দার, ঘাটাইল প্রেসক্লাব’র সভাপতি খান মো: ফজলুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এআই
