Home আলোচিত সত্যি ভালোবাসতে শিখলে বেদনার ছায়াটা সরে যায়: জয়া আহসান

সত্যি ভালোবাসতে শিখলে বেদনার ছায়াটা সরে যায়: জয়া আহসান

0
226

বয়স তার কাছে পাত্তা পাচ্ছে না যেনো, নতুন ছবিতে, অভিনয়ে ক্রমেই মোহময়ী জয়া আহসান। বসন্ত শুরুর ঠিক আগের দিন হলদে শাড়িতে জয়া আগুন রাঙা বসন্ত হয়েই যেনো বসন্তকে বরণ করলেন। মুগ্ধতা ছড়ালেন ছবিতে, হলুদে…।

দেয়ালেরর ক্যালেন্ডারের পাতা বলছে আজ পহেলা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের শুরু। সেই সঙ্গে বিশ্ব ভালোবাসা দিবসও। দিনটিতে তাই পলাশ, শিমুলের সঙ্গে মিলে একাকার ভালোবাসার রঙও।

গতকাল নিজেকে বসন্তে রাঙানো জয়া আজ দিলেন ভালোবাসার বার্তা। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জয়া লিখেছেন, ‘কাল ছিল বসন্তের শুরু। আজ ভ্যালেন্টাইন। ভালোবাসার সঙ্গে রাখি বেঁধে রাখা দুটি দিন। কোনো একটি দিনেই সরবে ঘোষণা দিয়ে ভালোবাসার কথা হয়তো বড্ডই অকিঞ্চিৎকর। ভালোবাসা তো চির বসন্তের মতো সব সময়েই আমাদের মনে জাগিয়ে রাখার কথা। সেটাই সংগত। তবু হিংসায় উন্মত্ত এই পৃথিবীতে একটি দিনও নিজেদের ভালোবাসার প্রয়োজনের কথা, ভালোবাসার মানুষকে মনে করার কথা মন্দ কী!’

তিনি আরও লেখেন, ‘ভালোবাসার মধ্যে আছে কাউকে স্বতঃস্ফূর্তভাবে দেওয়ার আনন্দ। এই যে নিজের চেয়ে আরেকজনকে বড় করে ভাবা, আরেকজনের আনন্দের মধ্যে নিজের আনন্দকে পাওয়া, আরেকজনকে দিয়ে নিঃশেষ হয়েও নিজেকে পূর্ণ বলে অনুভব করা—ভালোবাসাই তো সেটা দিতে পারে। ভালোবাসাই নিঃস্বার্থতার সবচেয়ে বড় শিক্ষক। আমরা যদি সত্যই ভালোবাসতে শিখি, তাহলেই পৃথিবীর বেদনার বড় ছায়াটা সরে যায়।’

জয়া লিখেছেন, ‘ফুটপাতে যে বৃদ্ধাটা রাতের বেলা শীতে কাঁপছে তাঁর জন্য ভালোবাসা; বখাটেদের হাতে লাঞ্ছিত যে কিশোরিটি ঘরের কোণে আত্মহত্যায় উদ্যত তার জন্য ভালোবাসা; ভূমিকম্পের তুরস্কে মা–বাবাকে হারানো যে সদ্যোজাত শিশুটি ভগ্নস্তূপ থেকে উদ্ধার পেল তার জন্য ভালোবাসা; মন্দির চূর্ণ করে দেওয়ার পর সেখানে মাথা ঠুকছেন যে পূজারী তার জন্য ভালোবাসা। আমরা ভালোবাসি।’

এদিকে দুই বাংলার এই অভিনেত্রী ঢালিউড থেকে টালিউড এরপর তিনি যাত্রা শুরু করেছেন বলিউডে। ‘করক সিং’ নামে বলিউড সিনেমায় অভিনয় করেছেন তিনি। এরই মধ্যে সেই সিনেমার শুটিং শেষ করেছেন জয়া। সিনেমায় জয়ার সহশিল্পী বলিউডের খ্যাতিমান অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি, সানজানা সাঙ্ঘি, মালায়লাম অভিনেত্রী পার্বতী থিরুবথু প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here