নতুন মিশনে নামলেন আফরান নিশো

সিনেমায় অভিনয়ের জন্য টেলিভিশনের নাটকে অভিনয় কমিয়েছেন আফরান নিশো। চলতি মাসেই অংশ নেবেন প্রথম সিনেমার শুটিংয়ে। তার আগে একটি বিজ্ঞাপন চিত্রের শুটিং করলেন এই অভিনেতা।

বিজ্ঞাপন চিত্রটি নির্মাণ করেছেন রুবায়েত মাহমুদ। এতে একজন সংবাদ উপস্থাপক, নায়ক ও আফরান নিশো হিসেবে দেখা যাবে তাকে।

পরিচালক রুবায়েত মাহমুদ বলেন, ‘আফরান নিশো ভাই কাজে যেমন মনোযোগী, তেমনি কাজের বাইরে ভীষণ মজার ও আড্ডাপ্রিয়। পুরো শুটিং ইউনিট মাতিয়ে রাখেন তিনি।’

তিনি বলেন, ‘এই বিজ্ঞাপনচিত্রে একজন সংবাদ উপস্থাপক, নায়ক ও আফরান নিশো হিসেবে দেখা যাবে তাকে। আমরা সর্বশেষ একসঙ্গে ২০১৭ সালে “ক্রসরোড” নামে একটা ফিকশনে কাজ করেছিলাম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *