পূজা চেরির ভক্তদের জন্য সুখবর

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি। নায়িকা হিসেবে অভিষেক সিনেমা দিয়েই দর্শকমনে জায়গা করে নিয়েছেন। চলচ্চিত্র অঙ্গন দাপিয়ে বেড়াচ্ছেন এই নায়িকা।

গতবছরের শুরুর দিকে তিনি ‘নাকফুল’ নামের সিনেমার শুটিং শুরু করেন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এর দৃশ্যধারণ করা হয়। সেময় শুটিংয়ের প্রয়োজনে তাকে বিয়ের দৃশ্যে অভিনয় করতে হয়েছে। শুটিং সম্পন্ন, এখন দেখার পালা।

আলোক হাসানের পরিচালনায় এ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেন আজাদ এবং পূজা চেরি। এরই মধ্যে শুটিং শেষ করে সেন্সর বোর্ডে জমা দেয়া হয় সিনেমাটি। সম্প্রতি সিনেমাটি সেন্সর ছাড়পত্র পায় বলে সেন্সর সূত্রে জানা যায়।

বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘নাকফুল’ এই নির্মাতার প্রথম চলচ্চিত্র। চলতি বছরে ভালো দিনক্ষণ দেখে সিনেমাটি মুক্তি দেয়া হবে বলে জানা যায়।

পরিচালক বলেন, ‘‘নাকফুল’ এটি রোমান্টিক ট্র্যাজেডি গল্পের সিনেমা। চঞ্চল মেয়ে ও ছন্নছাড়া ছেলের প্রেমের গল্প। গল্পের টুইস্ট বাড়াবে তাদের বিয়ে। এই টুইস্ট হবে দর্শকের জন্য নতুন স্বাদের। গল্পের শুরুটা দেখে শেষটা কেউ আন্দাজ করতে পারবে না যে কি হতে পারে!’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *