Home আলোচিত হিরো আলমের নির্বাচন নিয়ে মুখ খুললেন ভিপি নুর

হিরো আলমের নির্বাচন নিয়ে মুখ খুললেন ভিপি নুর

0
130

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে হেরে ফলাফল প্রত্যাখ্যান করেছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম।

তার অভিযোগ, সংসদ সদস্য হলে আমাকে স্যার ডাকতে হবে, এ জন্য কিছু শিক্ষিত মানুষ আগে থেকেই আমাকে মানতে পারছিল না। এরাই ফলাফল পাল্টে আমাকে পরাজিত করেছে।

এদিকে হিরো আলমের নির্বাচন নিয়ে মুখ খুলেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। হিরো আলমের পেজে দেওয়া এক ভিডিওবার্তায় নুর বলেন, ‘হিরো আলমের নির্বাচন ঘিরে সব জায়গায় শোরগোল পড়েছে। সে একদম প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা একজন লোক। তার উচ্চ শিক্ষা নেই, তেমন অর্থবিত্ত নেই। তিনি বিভিন্ন ভাষায় গান গেয়েছেন, অভিনয় করেছেন। নানা কারণেই তিনি আলোচনায় আছেন।’

তিনি আরও বলেন, ‘পত্র-পত্রিকার আপডেট অনুযায়ী আমরা দেখছিলাম, হিরো আলম নির্বাচনে জিতে যাচ্ছেন। কিন্তু জিতে গিয়েও আবার দেখলাম, তিনি হেরে গেলেন।’

প্রসঙ্গত, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মহাজোটের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন মশাল প্রতীকে নির্বাচন করে ২০ হাজার ৪০৫ ভোট পেয়েছেন। অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হিরো আলম একতারা প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৫৭১ ভোট।

এ ছাড়াও বগুড়া-৬ (সদর) আসনে নৌকার প্রার্থী রাগেবুল আহসান রিপু বিজয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী ছিলেন আব্দুল মান্নান। এ আসনেও হেরেছেন হিরো আলম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here