ভোট দিলেন হিরো আলম

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম উপজেলা) ও বগুড়া-৬ (সদর উপজেলা) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এই দুই সংসদীয় আসনে প্রায় সাড়ে ৭ লাখ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

উপনির্বাচনে দুই আসনে ব্যাপক আলোচিত প্রার্থী ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ইতোমধ্যে ভোট দিয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া সদরের এরুলিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। এ সময় হিরো আলমের সঙ্গে তার নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ প্রার্থী রাগেবুল আহসান রিপু শহরের শিববাটি হাসনা জাহান স্কুল কেন্দ্রে এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দ জুবলি ইন্সটিউট কেন্দ্রে ভোট প্রদান করেছেন।

নির্বাচন উপলক্ষে দুই আসনে ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে ও ৩৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছেন। পাশাপাশি ১৪ প্লাটুন বিজিবি ও র‍্যাব ১৭ টহল দল মোতায়ন আছে। এ ছাড়াও ভোটে আইনশৃঙ্খলা রক্ষায় সাড়ে ৪ হাজার নিরাপত্তা কর্মী কাজ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *