ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। গত (১৭ জানুয়ারি) দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রে গেছেন। বর্তমানে সেখানে অবস্থান করেছেন।
আজস সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে শাকিব খান ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে একটি ছবি করেন। আর এ ছবির ক্যাপশনে তিনি লেখেন, হোটেল লবি দিয়ে যাচ্ছিলাম, আমাকে দূর থেকে দেখে দৌড়ে এসে ছেলেটি জড়িয়ে ধরলো। শুরুতে সে কথা বলতে বারবার নার্ভাস হয়ে যাচ্ছিল। কথা বলে জানতে পারলাম ওর বয়স হবে ২০-২১ এর মতো।
যে বয়সে তার লেখাপড়া করার কথা, সেই বয়সে পরিবার স্বজনদের সুন্দর ভবিষ্যৎ গড়তে সবকিছু ত্যাগ করে দূর প্রবাসে থেকে পরিবারের হাল ধরেছে। দিনরাত অক্লান্ত পরিশ্রম করে ওভারটাইম খেটে খেয়ে না খেয়ে অর্থ পাঠিয়ে সে তার পরিবারের মুখে হাসি ফোটাচ্ছে। অবদান রাখছে দেশের অর্থনীতিতে। এতেই তার আত্মতুষ্টি! তার চোখেমুখে সেই তৃপ্তির ছাপ স্পষ্ট দেখছিলাম।
চাকচিক্যের এই শহরে চোখ ধাঁধানো অনেককিছু দেখা যায়। কিন্তু আমাকে স্পর্শ করা সবচেয়ে সুন্দর অনূভুতি ছিল এটি। প্রায়ই দেশের বাইরে অচেনা মানুষদের সঙ্গে দেখা হয়। যারা আমাকে হৃদয় নিঙড়ানো ভালোবাসা জানায়। ক্ষণিকের দেখায় পাশে পেয়ে সুখ-দুঃখের অনুভূতি জানায়। এসব গর্বিত মানুষদের সঙ্গে কথা বললে আমিও মনের মধ্যে শীতল প্রশান্তি পাই।
প্রবাসের বিভিন্ন শহরের কোণে লুকিয়ে আছে আমার দেশের গর্বিত এসব মানুষেরা। তাদের কারণে সমৃদ্ধ হচ্ছে আমার বাংলাদেশের অর্থনীতি। সোনার বাংলা গড়তে তারা যে কতটা ভূমিকা রাখছে হয়তো তারা জানে না, অথচ নিরবে কাজ করে যাচ্ছে। আমার চোখে এই মানুষগুলো আসলেই সত্যিকারের হিরো।
শাকিব খান এর আগে যুক্তরাষ্ট্রে গিয়ে নয় মাস ছিলেন। সেই সময় নিউ ইয়র্কের বিভিন্ন বাঙালি পরিবারের আয়োজনে অনুষ্ঠানগুলোয়ও দেখা যেত তাকে। আবারও নিউ ইয়র্ক অবস্থান করছেন শাকিব। সেখানে কেন এবং কী কারণে গেছেন তা জানাননি এই নায়ক। কবে ফিরবেন দেশে তাও জানা যায়নি।
