Home বিনোদন নিপুণের আবদারে নাখোশ রুবেল, করলেন ক্ষোভ প্রকাশ

নিপুণের আবদারে নাখোশ রুবেল, করলেন ক্ষোভ প্রকাশ

0
520

বাংলাদেশের প্রেক্ষাগৃহে বলিউড সিনেমা মুক্তির বিরুদ্ধে বরাবরই সরব থাকেন ঢালিউডের বড় একটি অংশ। শাহরুখ খানের ছবি ‘পাঠান’ এখানে মুক্তির ব্যাপারে আলোচনা হচ্ছে, শুনেই বিরোধিতা শুরু করেছিলেন তারা।

তবে ভারতীয় হিন্দি সিনেমা আমদানির ক্ষেত্রে আপত্তি দেখাননি শিল্পী সমিতির সাধারণ সম্পাদক (মামলা চলমান) নিপুণ আক্তার। কিন্তু বিনিময়ে চেয়ে বসেছেন লভ্যাংশের ১০ শতাংশ অর্থ। নিপুণের এই দাবি নিয়ে গতকাল বৃহস্পতিবার থেকেই সামাজিক মাধ্যমে চলছে বেশ সমালোচনা।

জনপ্রিয় নায়ক ও চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি মাসুম পারভেজ রুবেলও নাখোশ নিপুণের এ আবদারে। এরইমধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

ক্ষুব্ধ রুবেল সংবাদমাধ্যমকে বলেন, ‘এটা সমিতির রক্ষণাবেক্ষণ করার বিষয় নয়। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে জেনারেল মিটিং করতে হবে। আমাদের শিল্পীরা কী চায়? তাদের মতের গুরুত্ব দিতে হবে। এ বিষয় নিয়ে ক্যাবিনেট মিটিং হয়েছে কি না আমি জানি না। আর মিটিং হলে আমার কাছে চিঠি আসার কথা। তা আসেনি। আমি যতদূর জানি ডিপজলের কাছেও চিঠি যায়নি। তাহলে সিদ্ধান্ত হলো কাদের নিয়ে?’

তিনি আরো বলেন, ‘নিজেরা নিজেরা যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে এর সকল দায় দায়িত্ব তাদেরকেই নিতে হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here