কী হয়েছে শাবনূরের, হঠাৎ কেন এমন স্ট্যাটাস দিলেন?

ঢালিউডের এক সময়ের আলোচিত অভিনেত্রী শাবনূর। পর্দার বাইরে লাজুক ও স্বল্পভাষী এই অভিনেত্রী দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ার সিডনিতে ছেলে আইজান, মা, ভাই-বোনসহ বসবাস করছেন। সেখান থেকে শুভাকাঙ্ক্ষীদের বিভিন্ন বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন।

বুধবার (২৪ জানুয়ারি ২০২৩) দিবাগত রাতে তার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‌‘আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি’।

তার এমন পোস্টে অনেকেই কমেন্টস করছেন। নীল অভ্র নামে একজন মন্তব্য করেছেন, ‘যদি পুনর্জন বলে কিছু থেকে থাকতো তবে আমি তোমায় অভিশাপ দিতাম, তুমি আমি হয়ে জন্মাও তোমায় ভালোবেসে বোকা হয়ে যাওয়া, তোমার ভালোবাসার জন্য দিশেহারা মানুষটা হয়ে জন্মাও। মহান আল্লাহ্ সহায় হন’।

এনাম রাজু লিখেছেন, দুঃখজনক ব্যাপার-স্যাপার! ওমর আল ফারুক মন্তব্য করেছেন, ‘আল্লাহ সকল বিপদ থেকে মুক্ত রাখুন।’

হঠাৎ কী হয়েছে জানতে শুভাকাঙ্ক্ষীরা তার স্ট্যাটাসে কমেন্ট করছেন। তবে সেসবের উত্তর এখনো দেননি শাবনূর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *