আন্দোলনের ২৪ ঘণ্টার আল্টিমেটামের মধ্যেই বদলি হলেন রমেক পরিচালক

সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট (রংপুর): রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও চতুর্থ শ্রেণি কর্মচারীদের আন্দোলনের ২৪ ঘণ্টার আল্টিমেটামের মধ্যেই বদলি হলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শরিফুল হাসান।

সোমবার (২৩ জানয়ারি) বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আলমগীর কবির সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।

বদলির আদেশে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শরিফুল হাসানকে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) রংপুর বিভাগে পদায়ন করা হয়।

এর আগে দুর্নীতি, স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালকের অপসারণের দাবিতে বিক্ষোভ করেন ইন্টার্ন চিকিৎসক ও চতুর্থ শ্রেণি কর্মচারীরা।

বিক্ষোভ শেষে হাসপাতালের স্বাস্থ্য কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের বিভিন্ন বিভাগে স্মারকলিপি প্রদান করেন তারা। এসময় ২৪ ঘণ্টার আল্টিমেটাম বেঁধে দেন আন্দোলনকারীরা।

উল্লেখ্য ডা. শরিফুল হাসান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে এক বছর আগে যোগদান করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *