৩২তম এশিয়া প্যাসিফিক রিজিওনাল ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরীর উদ্ধোধন আজ

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: ৩২ তম এশিয়া প্যাসিফিক রিজিওনাল ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরীর উদ্ধোধন হবে আজ।

সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে অবস্থিত বাংলাদেশ জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ১৯ জানুয়ারি শুরু হওয়া ৯ দিনব্যাপী এ জাম্বুরীর আনুষ্ঠানিক উদ্ধোধন করবেন গণপ্রজাতনরী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্রণালয়ের মন্ত্রী ডা. দীপু মনি (এমপি)।

সন্ধ্যায় বাংলাদেশ স্কাউটসের জাতীয় স্কাউট কেন্দ্র মৌচাকে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে উদ্ধোধন করা হবে। অনুষ্ঠানকে ঘিরে কেন্দ্রের চারদিকে থাকছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, প্রধান জাতীয় কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান, জাতীয় কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং) এম. এম. ফজলুল হক আরিফসহ সরকারি বেসরকারি দফতরের বিভিন্ন কর্মকর্তাগণ ও অংশগ্রহণকারীরা উপস্থিত থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *