পরীমণি একটু দুষ্টু, আমি সবসময় তাকে ভালোবাসি: রাজ

গেল বছরের শুরু থেকে শেষপর্যন্ত চিত্রজগতের আলোচনায় ছিলেন শরিফুল রাজ-পরীমণি। তাদের বিচ্ছেদ নিয়ে তোলপাড় ছিলো পুরো ঢাকার রূপালী পর্দায়। তবে সব অভিমান ভুলে এখন একসঙ্গেই আছেন, বেশ সুখেই আছেন।

শনিবার (২১ জানুয়ারি) রাজধানীর মিরপুরে একটি পার্লার উদ্বোধনে গিয়ে এ কথা জানালেন রাজ। তিনি বলেন, ‘পরী অনেক দুষ্টু, আবার অনেক ভালোও। পরীমণিকে আমি অনেক ভালোবাসি।’

কয়েক সপ্তাহ আগেও রাজ-পরীর সংসারে ছিল সম্পর্কের টানাপোড়েন। রাজকে নিয়ে পরীমণি ফেসবুকে একের পর এক পোস্ট দিয়ে ‘কাঠগড়ায়’ দাঁড় করায়। অন্যদিকে পরীর সঙ্গে সংসার সম্ভব নয় বলে মন্তব্য করেন রাজ। এখন সবই যেনো অতীত। ভালোবাসার সুতোয় ভালো আছেন তারা।

এক প্রশ্নের জবাবে রাজ জানালেন তারা এখন বেশ সুখে আছেন। হুটহাট মাথা গরম করে উভয়ই অনেক কিছু বলেছেন।

রাজের ভাষ্য, পরীমণিকে আমি অনেক ভালোবাসি। ওকে আমার ভালোবাসতে কোনো দিনক্ষণ বা সময় লাগে না। সবসময় তাকে ভালোবাসি আমি।’

উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। মাত্র সাত দিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। গত বছরের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *