Home আলোচিত দর্শকদের জন্য সুখবর! ফের পর্দায় ফিরছেন রঞ্জিত মল্লিক

দর্শকদের জন্য সুখবর! ফের পর্দায় ফিরছেন রঞ্জিত মল্লিক

0
201

টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতাদের নামের তালিকা যদি প্রস্তুত করা হয় তাহলে সেখানে নিঃসন্দেহে নাম থাকবে রঞ্জিত মল্লিকের। বর্ষীয়ান এই অভিনেতা দশকের পর দশক ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। বিশেষ স্থান অর্জন করে নিয়েছেন দর্শকদের মনে।

তবে আজকাল আগের মতো পর্দায় নিয়মিত নন তিনি। প্রিয় তারকাকে পর্দায় না পাওয়ার আক্ষেপ ছিল অনুরাগীদের। এবার তাদের আক্ষেপ ঘোচাতে ফিরছেন তিনি। তবে সিনেমায় নয়। ওয়েব সিরিজে দেখা যাবে রঞ্জিত মল্লিককে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় তৈরি ওয়েব সিরিজ ‘ঘোষবাবুর রিটায়ারমেন্ট প্ল্যান’-এ অভিনয় করবেন রঞ্জিত মল্লিক। এটি নির্মাণ করবেন তার বন্ধু হরনাথ চক্রবর্তী। সবকিছু ঠিক থাকলে এটাই হবে এ অভিনেতার প্রথম ওয়েব সিরিজ।

সিরিজটি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি প্রযোজনা সংস্থা। জানা গেছে, রঞ্জিত মল্লিকের বিপরীতে অঞ্জনা বসুর থাকার কথা ছিল। কিন্তু হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়ায় থাকতে পারছেন না। বাধ্য হয়ে প্রযোজনা সংস্থা খুঁজছে নতুন মুখ।

এরমধ্যে শুটিং শুরু হয়ে গেছে এ সিরিজের। পারিবারিক গল্প নিয়ে তৈরি হচ্ছে এটি। একজন অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিক তার বাকি জীবন কীভাবে কাটাতে চান সেই নিয়েই সিরিজ। এই প্রবীণের ভূমিকায় দেখা যাবে রঞ্জিত মল্লিককে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here