সব্যসাচীর সঙ্গে ছবি দিয়ে যা বললেন ভাবনা

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। অভিনয়ের পাশাপাশি লেখালেখিতেও বেশ পারদর্শী তিনি। এ ছাড়া ভাবনা তার সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় সব সময় ভক্তদের সঙ্গে যুক্ত থাকতে পছন্দ করেন।

নিজের কাজের খবরসহ ব্যক্তিগত জীবনের ভালো মুহূর্তগুলো নিজের ইনস্টাগ্রাম ও ফেসবুকে শেয়ার করেন ‘লাল মোরগের ঝুঁটি’খ্যাত এই অভিনেত্রী।

সম্প্রতি ভাবনা তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গের ‘ফেলুদা’খ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে একটি ছবি শেয়ার করেন। ছবিটি শেয়ার করে ভাবনা তার নিজের অনুভূতির কথা শেয়ার করতে গিয়ে লেখেন, ‘কিংবদন্তির সঙ্গে’।

এরপর ভাবনা-ভক্তরা দুজনকে নিয়ে ইতিবাচক মন্তব্যে মেতে ওঠেন। জানাতে থাকেন নিজেদের মতামত। অভিনয়ের পাশাপাশি লেখালেখিতে ব্যস্ত এই শিল্পীর এবারের একুশে বইমেলায় ‘কাজের মেয়ে’ শিরোনামে একটি বই প্রকাশ হবে। যেটি কিংবদন্তি পাবলিকেশন থেকে প্রকাশ হবে। যার প্রচ্ছদ করেছেন আনিসুজ্জামান সোহেল।

এ ছাড়া অভিনয়ে ব্যস্ত এই অভিনেত্রীর এ বছর মুক্তি পাবে ‘দামপাড়া’ সিনেমা। আনন জামানের গল্প, চিত্রনাট্য ও সংলাপে শুদ্ধমান চৈতন নির্মাণ করছেন চলচ্চিত্রটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *