সুন্দর সকালের অপেক্ষায় আছেন পরীমণি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে শুক্রবার (২০ জানুয়ারি)।

সিনেমাটির মুক্তি উপলক্ষে প্রচারণায় গত কয়েক দিন ধরে প্রচণ্ড শীত উপক্ষো করে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটে বেড়াচ্ছেন পরীমণি। এ সময় ছোট্ট রাজ্যকেও দেখা গেছে নায়িকার সঙ্গে। সব কষ্ট অবশ্য নিজের অভিনীত সিনেমার সাফল্য কামনায়।

অভিনেত্রী সিনেমার প্রচারণায় ভেরিফায়েড ফেসবুক পেজ ও প্রোফাইলেও নানা পোস্ট দিচ্ছেন। এতে অবশ্য ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা প্রিয় তারকার কাজের আপডেট রাখতে পারেন সহজেই।

পরীমণি সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টায় ফেসবুকে পেজে একটি পোস্ট দেন। নিজের তিনটি ছবি পোস্ট করেছেন। সেখানে সাদা ব্লাউজ ও গোলাপি শাড়িতে লাস্যময়ী দেখাচ্ছে নায়িকাকে।

‘বিশ্ব সুন্দরী’র নায়িকা ছবিগুলোর ক্যাপশনে লেখেন, ‘একঝাক ছোট্ট পাখিরা কাল সিনেমা হলে আসবে। আমিও আমার ছোট্ট পাখিটাকে নিয়ে যাব। দেখা হবে আগামীকাল সিনেমা হলে। আপনারা সবাই আপনাদের ছোট্ট পাখিদের নিয়ে আসবেন।’

সবশেষ এই চিত্রনায়িকা নিজের প্রত্যাশার কথা জানিয়ে লেখেন, ‘একটা সুন্দর সকালের অপেক্ষা…।’

ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল। এরমধ্য দিয়ে দুই বছর পর বড় পর্দায় ফিরছেন পরীমণি ও সিয়াম আহমেদ।

সিয়াম ও পরীমণি ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম ও আশীষ খন্দকার। এছাড়াও অভিনয় করেছে প্রায় ২০ শিশু। সিনেমাটি নির্মিত হয়েছে সরকারি অনুদানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *