Home ফিচার বাড়ল বিদ্যুতের দাম, ১ জানুয়ারি থেকে কার্যকর

বাড়ল বিদ্যুতের দাম, ১ জানুয়ারি থেকে কার্যকর

0
240

দেশে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের খুচরা দাম ইউনিট প্রতি ১৯ পয়সা বাড়ানো হয়েছে। ১ জানুয়ারি থেকে বিদ্যুতের নতুন এ দাম কার্যকর হবে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এক নির্বাহী আদেশে বিদ্যুতের খুচরা দাম বাড়ানো হয়।

এর আগে, গত ৮ জানুয়ারি বিইআরসির গণশুনানিতে কমিশনের কারিগরি মূল্যায়ন কমিটি ভোক্তা পর্যায়ের খুচরা বিদ্যুতের দাম ১৫ শতাংশ বাড়ানোর সুপারিশ করে। সুপারিশে বিভিন্ন বিদ্যুৎ কোম্পানির প্রতি কিলোওয়াট ঘণ্টার গড় মূল্য ৭ টাকা ১৩ পয়সা থেকে বাড়িয়ে ৮ টাকা ২৩ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

শুনানিতে বিইআরসি অংশীজনদের তাদের যুক্তির স্বপক্ষে নথিপত্র জমা দেওয়ার জন্য ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বেধে দেয়। সেই কারণে ১৫ জানুয়ারির আগে বিইআরসির বিদ্যুতের দাম বাড়ানোর সুযোগ নেই। সম্প্রতি বিইআরসি অধ্যাদেশ সংশোধন করে সরকার দাম নির্ধারণের ক্ষমতা নিজের হাতে নেয়।

ওই সময় বলা হয়েছিল, জরুরি প্রয়োজন ছাড়া এ ক্ষমতার প্রয়োগ করা হবে না। কিন্তু বিইআরসির শুনানির ৪ দিনের মাথায় বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিলো সরকার।

উল্লেখ্য, নতুন অধ্যাদেশ অনুযায়ী, গণশুনানির ৬০ দিনের মধ্যে বিইআরসির বিদ্যুতের দাম সমন্বয় করার কথা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here