আবার ঘুরে দাঁড়িয়েছেন পরীমণি

হঠাৎ বয়ে যাওয়া ঝড়ের পর পুনরায় ঘুরে দাঁড়িয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। সমস্ত মান-অভিমান ভুলে ভালোবাসার জয়গানে সুর মিলিয়েছেন দুজন।

এমন স্বস্তির মধ্যেই রাজ-পরীর মুখে হাসি ফোটাল তাদের খুদে পুত্র রাজ্য। মঙ্গলবার (১০ জানুয়ারি) রাজ-পরীর ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের বয়স ৫ মাস পূর্ণ হয়েছে। আর এ উপলক্ষে বাসায় একটি আয়োজন করেন এই অভিনেত্রী। ছেলের নামের ইংরেজি অক্ষরগুলো নিয়ে একটি করে মোট ৫টি কেক কাটেন তারা। ফোটান আনন্দের বেলুনও।

তবে সবচেয়ে বেশি আলো কেড়েছে রাজ্যের ১৫০ দিন পূর্তিতে পরীর প্রাণবন্ত যুগল হাসি। অনেক দিন পর তাদের এমন হাসিমাখা ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়েছে।সুখের মুহূর্তটা সবার সঙ্গে ভাগ করে নিয়ে ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘বাজানের হাসি! আমাদের ছেলের পাঁচ মাস পূর্ণ হলো আলহামদুলিল্লাহ।’ সঙ্গে জুড়ে দেন ভালোবাসার ইমোজি।

ইতিমধ্যে পরীর এই পারিবারিক হাসি ছড়িয়েছে তাদের বন্ধু-ভক্ত-শুভাকাঙক্ষীদের মাঝেও। অনেকেই আদুরে রাজ্যকে শুভকামনা দিয়েছেন। ভালোবাসা জানিয়েছেন পরীর প্রতি। সবারই চাওয়া আজীবন এই ‘রাজ্য’ ঘিরেই ভালো থাকুক দম্পতি।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ করেন ২০২২ সালের ১০ জানুয়ারি। একইদিন ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। গত বছরে ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন রাজ-পরী।

পরীমণি ও রাজের মধ্যে বেশ কয়েক দিন থেকেই সম্পর্কে টানাপোড়েন চলছিল। কিছুদিন আগে এ চিত্রনায়িকাই ফেসবুক পোস্টের মাধ্যমে তা সামনে এনেছিলেন।

পরে জানা যায়, আলাদা হচ্ছেন না তারা। এক ছাদের নিচেই থাকছেন। এরপরই জানা যায়, তারা দুজন দুবাই যাচ্ছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুবাইয়ের আজমানে বসতে যাচ্ছে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান। দ্বিতীয়বারের মতো হতে যাওয়া এ আয়োজনে অংশ নিতে মধ্যপ্রাচ্যের শহরটিতে যাচ্ছেন ঢাকাই সিনেমার একঝাঁক তারকা। তাদের মধ্যে রয়েছেন শরিফুল রাজ ও পরীমণি।

শুধু রাজ-পরী নন, দুবাই যাচ্ছেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, ঢালিউড সুপারস্টার শাকিব খান, তমা মির্জা, রায়হান রাফী। অ্যাওয়ার্ড দেওয়া-নেওয়া এবং জমকালো পারফর্মের ওই অনুষ্ঠানে অংশ নিতে আরও যাচ্ছেন উপস্থাপিকা শান্তা জাহান, গায়ক কাজল আরিফ, শিবলু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *