৬ কেজি ওজন কমালেন দীঘি

তরুণ প্রজন্মের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। সম্প্রতি শারীরিক ওজন বৃদ্ধির জন্য কটাক্ষের শিকার হয়েছেন তিনি। আর তাই ছয় কেজি ওজন কমিয়ে চমকে দিলেন এ অভিনেত্রী।

দীঘি জানান, গত দুই মাসের ডায়েট চার্টে ছয় কেজি কমিয়েছি। এভাবেই কাজ করছি। আর মাত্র দুই কেজি ওজন কমাব। নিজেই অনুভব করেছি আমার ওজন কমানো দরকার।

দীঘি বর্তমানে ‘ফেরা’ শিরোনামে নতুন এক ওয়েব ফিল্মের প্রস্তুতি নিচ্ছেন। আরটিভির প্রযোজনায় দ্রুতই শুটিং শুরু হবে। এই ফিল্মে তরুণ নির্মাতা সুমন ধরের পরিচালনায় দীঘির নায়ক ইয়াশ রোহান।

প্রার্থনা ফারদিন দীঘি ছোটবেলায় বাবার কাছে ময়না পাখির নাম ধরে ডাকার সংলাপ বলে দেশজুড়ে সাড়া ফেলেছিলেন। সেই সাড়া এতটাই ছিল যে নিজের প্রথম ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে দীঘি জিতে নিয়েছিলেন শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সময়টা ২০০৬ সাল।

দীর্ঘ ১৫ বছর পর সেই দীঘির নামের আগে ‘নায়িকা’ তকমা লেগেছে গত বছরের মার্চে। মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। এর পর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ শিরোনামে আরও একটি সিনেমা মুক্তি পেয়েছে দীঘির। বর্তমানে হাতে আছে বেশকিছু সিনেমা ও ওয়েব ফিল্ম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *