মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাহেবাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এডভোকেট আ ক ম মোজাম্মেল হক এম পি,র পক্ষে থেকে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
আজ (৯ই জানুয়ারী) সোমবার সকালে সাহেবাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌচাক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ লোকমান হোসেন।
উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, মৌচাক ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট হাবিব উল্লাহ বেলালী, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সভাপতি হাজী এমারত হোসেন, অনুষ্ঠান সঞ্চালনা করেন কালিয়াকৈর উপজেলা সেচ্ছাসেবকলীগ ও অত্র বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য মোঃ আশরাফ উদ্দিন, মৌচাক ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার মোঃ মোশারফ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
