ছেলের সঙ্গে হাস্যজ্জল ছবি দিয়ে যা বললেন পরীমণি

নানা গুঞ্জন এবং আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন রাজ-পরী জুটি। সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে সবার আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল এই দম্পতির সাংসারিক টানাপোড়েন।

তবে এই বিষয়ের আলোচনা এখন কিছুটা স্তিমিত। নতুন খবর এসেছে, মান-অভিমান ভুলে এবার একসঙ্গে দুবাই যাচ্ছেন রাজ ও পরীমণি। তারা যাবেন একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে। আগামী ১৫ জানুয়ারি দুবাইয়ের একটি শহরে বসতে যাচ্ছে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’।

এদিকে এর আগে রোববার (৮ জানুয়ারি) সুখবর দিয়েছেন নায়িকা। এদিন রাতে নতুন সিনেমার ঘোষণা দিলেন তিনি। সিনেমার নাম ‘চলো বদলে যাই’।

নির্মাতা রায়হান জুয়েলের সঙ্গে একটি ছবি পোস্ট করেন পরীমণি। ক্যাপশনে লিখেছেন, ‘চলো বদলে যাই।’ নিচে ইংরেজিতে লেখেন, ‘আওয়ার নেক্সট।’

এদিকে নতুন সিনেমার ঘোষণার দিন রাতেই একরত্তি ছেলের সঙ্গে ৪টি হাস্যজ্জল ছবি শেয়ার করেছেন ঢাকাই সিনেমার এই আলোচিত নায়িকা। ক্যাপশনে লিখেছেন ‘আমার পদ্মফুল’।

ছবিতে দেখা যায় পরীমণির কোলে হাস্যজ্জল রাজ্যকে। বেশ পুলকিত হয়ে তাকিয়ে আছে ক্যামেরার দিকে। আর পরীও মুখ হাস্যজ্জল।

উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। মাত্র সাতদিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। একই বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান-শাহীম মুহাম্মদ রাজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *