পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি ‘তাজমহল’। মুঘল সম্রাট শাহজাহান স্ত্রী মমতাজের প্রতি গভীর ভালোবাসার প্রতীক হিসেবে অপূর্ব এই সৌধটি নির্মাণ করেছিলেন। তাজমহলের অপূর্ব সৌন্দর্যে চোখ জুড়াতে সাড়া বছর বহু পর্যটক সেখানে ভিড় জমান। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীরও স্ত্রীকে নিয়ে ছুটে গেছে তাজমহলে।
আর সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করেছেন নিলয়। তাতে দেখা গিয়েছে , তাজমহলের সামনে হাঁটু গেঁড়ে স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদির হাতে চুম্বন করে ভালোবাসা জানাচ্ছেন এ অভিনেতা। স্ত্রীও তার কপালে চুম্বন এঁকেছেন। দুজনের পরনেই একই রঙের (কালো) পোশাক। শাহজাহান-মমতাজের প্রেমের নিদর্শনের সামনে নিজেদের ভালোবাসার স্মৃতি সঞ্চার করলেন এই দম্পতি। নেটিজেনদের উদ্দেশে নিলয় লিখেছেন, ‘বউকে তাজমহলে নিয়ে যাবেন, বউ খুশি থাকবে।’
এছাড়া মন্তব্যের ঘরে মজার ছলে অভিনেতা লেখেন, বউ নেই বলে যারা আফসোস করতেছো, তারা বিয়ে করার পর এইভাবে তাজমহলে এসে ছবি তুলবা। এখানে অনেক ফটোগ্রাফার আছে, এক পিস ছবি ১০০ টাকা করে তুলে দিবে। একসঙ্গে ১০টা তুলতে হবে। এখানে কেউ তোমাদের চিনবে না। তাই যত খুশি রোমান্টিক ছবি তুলবা।
২০২১ সালের জুলাই মাসে হৃদিকে বিয়ে করেন নিলয় আলমগীর, হৃদির সঙ্গে এখন বেশ আনন্দময় সময় কাটছে এই অভিনেতার। ২০০৯ সালে ‘সুপার হিরো সুপার হিরোইন’ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর শোবিজে যাত্রা শুরু হয় নিলয়ের
মাসুদ কায়নাত পরিচালিত ‘বেইলী রোড’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি, তার সর্বশেষ সিনেমা ‘অল্প অল্প প্রেমের গল্প’ ২০১৪-তে মুক্তি পায়। বর্তমানে তিনি নাটক ছাড়াও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করে যাচ্ছেন।
