Home দেশের খবর ঢাকা কালিয়াকৈরে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

কালিয়াকৈরে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

0
108

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে অজ্ঞাত পরিচিয় এক যুবকের (৩৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।  শনিবার সন্ধায় উপজেলার লতিফপুর এলাকায় ভেলকাবিল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, শনিবার বিকালে শাওন ও ইয়াছিন নামে স্থানীয় দুই কিশোর শনিবার বিকালে উপজেলার লতিফপুর এলাকায় ভেলকাবিলে পাখি শিকার করতে যায়।এসময় তারা ভেলকাবিলে অর্ধগলিত একটি লাশ ভাসতে দেখতে পায়। খবর পেয়ে কালিয়াকৈর থানার এসআই জামিনুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ  সন্ধায় ভেলকাবিল থেকে  তার অর্ধগলিত লাশ উদ্ধার করে।

 কালিয়াকৈর থানার এসআই জামিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খয়েরি রঙের জ্যাকেট পরিহিত অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও হত্যার পর ভেলকাবিলে তার লাশ ফেলে পালিয়ে গেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।তবে ময়না তদন্ত রিপোর্ট পেলে তার মৃত্যুর সঠিক কারণ যানা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here