দুস্থদের মাঝে কম্বল ও নগদ অর্থ বিতরণ করলেন ব্যবসায়ী মেহেদি হাসান

চট্রগ্রাম প্রতিনিধি: চট্রগ্রামের ফটিকছড়িতে হতদরিদ্র জনসাধারণ এবং বিভিন্ন মাদরাসায় অধ্যায়নরত এতিম ছাত্রদের মাঝে কম্বল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকালে উপজেলার হেয়াকো চৌধুরীপাড়া হেফজ ও এতিমখানা মাঠে কম্বল ও নগদ অর্থ বিতরণ করেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মেহেদি হাসান বিপ্লব।

২নং ওয়ার্ড মেম্বার কামাল উদ্দিনের পরিচালনায় কম্বল ও নগদ অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুল হক চৌধুরী, সিলভার লাইন গ্রুপের সিইও আলহাজ্ব হেলাল মোঃ নুরী, আওয়ামি লীগ নেতা জয়নাল আবেদীন, সাবেক ইউপি সদস্য সুব্রত দে, ট্রাক শ্রমিক নেতা আবুল হাশেমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে শীতার্তদের পাশে দাঁড়ানোর জন্য শিল্পপতি মেহেদি হাসান বিপ্লবকে ধন্যবাদ জানান ফটিকছড়ির সাংসদ আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

পরে মেহেদি হাসান হাসনাবাদ আজলাপাড়া মাদরাসার উন্নয়নে নগদ অর্থ এবং হেয়াকো ট্রাক মালিক সমিতির অফিসের জন্য ৪৩ ইঞ্চি এলইডি টিভি প্রদান করেন।

উল্লেখ্য, মেহেদি হাসান বিপ্লব জেএইচএম ইন্টারন্যাশনাল গ্রুপের বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি)। ফটিকছড়ির বালুটিলা এলাকায় জন্মগ্রহণ করা এই শিল্পপতি বিভিন্ন সময় নিজ এলাকাসহ দেশের অন্যান্য স্থানে দুস্থ ও অসহায় মানুষকে ত্রাণ সহায়তা দিয়ে পাশে দাঁড়ান। এছাড়া ব্যবসার আয়ের একটি অংশ গ্রামের অসুস্থ ও কর্মক্ষম মানুষকে সহায়তাও প্রদান করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *