রাজিব আহমেদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট: সিরাজগঞ্জের শাহজাদপুরে কাভার্ডভ্যানের চাকার নীচে পিস্ট হয়ে আরিফুল ইসলাম নামে এক যুবকের একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুত্বর আহত অবস্থায় ওই যুবককে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উপজেলার গারাদহ ইউনিয়নের মহেশপুর এলাকায় এ ঘটেছে। আরিফুল ইসলাম উল্লাপাড়া উপজেলার মরিচা গ্রামের সানিকুল ইসলাম মেম্বরের ছেলে।
স্থানীয়রা জানান, অটোভ্যানযোগে যুবক আরিফুল ইসলাম উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ী থেকে শাহজাদপুরের তালগাছি যাবার পথে মহেশপুর এলাকায় অটোভ্যানের এক্সেল ভেঙ্গে যায়। এতে আরিফুল ইসলাম রাস্তায় পড়ে যায়। এসময় একটি দ্রতগামী কাভার্ড ভ্যান তার পায়ের উপর দিয়ে চলে যায়। এতে আরিফুলের ডান পা চাকায় পিস্ট হয়ে হাটুর নীচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে এলাকাবাসী উদ্ধার করে আরিফুলকে স্থানীয় স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল কবির জানান, বিষয়টি আমাদের জানা নেই। কেউ অভিযোগ দিলে কাভার্ডভ্যানটি শনাক্তপুর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।





