হাতীবান্ধায় টাকা নিয়ে জমি রেজিস্ট্রী না দেয়ায় সংবাদ সম্মেলন 

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি বিক্রি করে টাকা নিয়েও রেজিস্ট্রী না দেয়ার অভিযোগ উঠেছে গোলাম মোস্তফা ও তার বড় ভাই শামিম লস্কর এর বিরুদ্ধে। টাকা অথবা জমি ফেরত ও ন্যায় বিচার পাওয়ার আসায় সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী বেলাল হোসেনের স্ত্রী আইরিন নাহার।

সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর ভুক্তভোগী বেলাল হোসেনের নিজ বাসায় তাহার স্ত্রী আইরিন নাহার সংবাদ সম্মেলনে অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন আমার স্বামী বেলাল হোসেন ২০১৯ সালে টংভাঙ্গা ইউনিয়নের বাসিন্দা মৃত্যু গোলাম আলী লস্করের পুত্র গোলাম মোস্তফা লস্করের কাছ থেকে ৮ শতাংশ জমি ক্রয় বাবদ বিভিন্ন ধাপে ১৩ লক্ষ টাকা ও ৭ লক্ষ টাকার চেক দেওয়ার পরও জমি রেজিষ্ট্রেশন না দেওয়ায় হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

এসময় তিনি আরও বলেন আমরা জমি রেজিষ্ট্রেশন চাইলে উল্টো কবলা না দিয়ে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেয়।

এবিষয়ে অভিযুক্ত ব্যাক্তি গোলাম মোস্তফা লস্কর বলেন চুক্তি অনিযায়ী অনেক আগে মেয়াদ শেষ হয়েছে টাকা ফেরত চাইলে তাদের স্বাক্ষী সহ আসতে হবে।

হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *