Home বিনোদন পুরস্কার জিতলেন নায়িকা সুবহা

পুরস্কার জিতলেন নায়িকা সুবহা

0
525

শোবিজের আলোচিত নাম মডেল-অভিনেত্রী শাহ হুমায়রা সুবহা। ক্রিকেটার নাসিরের সঙ্গে প্রেম-বিচ্ছেদের পরে রাতারাতি আলোচনায় উঠে আসেন তিনি। এরপরে সংগীতশিল্পী ইলিয়াস হোসাইনকে কেন্দ্র করে ফের আলোচনায় আসেন এই অভিনেত্রী। তবে বর্তমানে সেই সব অতীতকে পেছনে ফেলে কাজে ব্যস্ত সুবহা।

এবার তিনি পেলেন সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার। রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট সম্মেলন কেন্দ্রে, বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার পান হুমায়রা সুবহা।

পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত এই নায়িকা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সবার সঙ্গে পুরস্কার পাওয়ার কথা শেয়ার করেছেন। তিনি জানান ‘বসন্ত ‍বিকেল’ সিনেমার জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। এসময় তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।

‘বসন্ত বিকেল’ সিনেমায় সুবহার সহকর্মী ছিলেন তানভীর তনু, ওমর সানী, সুচরিতা, শাহনূর, শিপন মিত্রসহ আরও অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here