বাম হাতে খাবার খাচ্ছেন পরীমণি, কোলে নিতে পারছেন না ছেলেকেও

ঢাকাই সিনেমার আলোচিত মুখ চিত্রনায়িকা পরীমণি। সদা হাসিমুখের এই অভিনেত্রী নেটদুনিয়ায় অনেক সরব। নিজের ফেসবুক আইডি এবং পেজে সবসময় আপডেট দিয়ে থাকেন নিজের ও পরিবারের।

ঢালিউডের সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণির আঙুলের হাড়ে চিড় ধরেছিল। গত বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ঘরে ঢুকতে গিয়ে দরজায় আঘাত পান তিনি। এঘটনায় তার আঙুলে প্রবল ব্যথা নিয়ে হাসপাতালে যেতে হয়। এমনকি হাসপাতালেও ভর্তি হতে হয় তাকে। তবে একদিন হাসপাতালে থেকে বনিজের বাসায় ফিরেছেন এই অভিনেত্রী।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যান্ডেজ করা আঙুলের ছবি পোস্ট করেছিলেন পরী। তিনি জানিয়েছেন, মাসখানেক ডান হাতে কোনো কাজ করতে পারবেন না। ফলে বাম হাতে খাবার গ্রহণ করতে হচ্ছে তাকে।

পরীমণি গণমাধ্যমকে বলেন, এটা ভীষণ বিরক্তিকর একটা বিষয়। বাঁ হাত দিয়ে খাওয়াদাওয়া করতে হচ্ছে। এ ধরনের অভিজ্ঞতা জীবনে প্রথম আমার। তাছাড়া রাজ্যকেও কোলে নিতে পারছি না। ও বড় হচ্ছে। শুইয়ে রাখলেই চিৎকার করে, কোলে উঠতে চায়।

উল্লেখ্য, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি নির্মিত হয়েছে ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে। এতে রাতুল চরিত্রে সিয়াম ও তিশা চরিত্রে পরীমণিকে দেখা যাবে।

সিনেমাটিতে সিয়াম ও পরীমণি ছাড়াও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম ও আশীষ খন্দকার। এছাড়াও অভিনয় করেছে প্রায় ২০ শিশু। বসুন্ধরা নুডুলস নিবেদিত সরকারি অনুদানের সিনেমাটি মুক্তি পাবে আগামী ২০ জানুয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *