১০ কেজি ওজন কমিয়েও হারলেন পিয়া বিপাশা

৬৩টি দেশকে পেছনে ফেলে এবারের মিসেস ইউনিভার্স খেতাব জিতলেন ভারতের সারগাম কৌশল। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশে থেকে প্রতিনিধিত্ব করেছেন মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা।

এই প্রতিযোগিতায় অংশ নিতে পিয়া বিপাশা বেশ পরিশ্রমও করেছিলেন। নিজের শরীরে ১০ কেজি মেদ ঝরিয়েছেন এই অভিনেত্রী। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে কিছু ছবি এবং ভিডিও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করেছিলেন।

২১ বছর পর ভারত আবার মিসেস ইউনিভার্সের মুকুট পুনরুদ্ধার করলো। ২১ বছর আগে অদিতি গোবিত্রিকর নামের ভারতীয় মিসেস ভারতীয় হওয়ার গৌরব অর্জন করেছিলেন।

ইন্সটাগ্রামে এক বার্তায় তিনিও অভিনন্দন জানিয়েছেন নতুন মুকুটজয়ী সারগাম কৌশলকে। এবার প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন মিসেস পলিনেশিয়া এবং দ্বিতীয় রানার-আপ হয়েছেন মিসেস কানাডা।

সারগাম ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর করে শিক্ষক হিসেবে আছেন একটি শিক্ষাপ্রতিষ্ঠানে। তার স্বামী ভারতীয় নৌবাহিনীতে কর্মরত আছেন।

এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ ভারত ছাড়াও অংশগ্রহণ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, রোমানিয়া, মেক্সিকো, জাপান, ফিলিপাইন, ভারত, ইউক্রেন, ইতালি, থাইল্যান্ড, মালয়েশিয়াসহ আরও ৬৩টি দেশ।

গত বছর ‘মিসেস ওয়ার্ল্ড ২০২১’ নির্বাচিত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের শেলিন ফোর্ড।

আরও পড়ুন-

সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে ১০ কেজি ওজন কমালেন পিয়া বিপাশা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *