এবার নতুন খবর দিলেন নুহাশ হুমায়ূন

নুহাশ হুমায়ূন পরিচালিত চরকি অরিজিনাল অ্যান্থোলজি সিরিজ পেট কাটা ‘ষ’ বিশ্বের মর্যাদাপূর্ণ রটারড্যাম ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশন পেয়েছে। পেট কাটা ‘ষ’ সিরিজের ১১০ মিনিটের সেই সিনেমা ভার্সনের আর্ন্তজাতিক প্রিমিয়ার হবে এই চলচ্চিত্র উৎসবে। প্রথমবারের মত বাংলা ওটিটি প্ল্যাটফর্মের জন্য রটারড্যামের অফিসিয়াল সিলেকশন একটি ইতিহাস সৃস্টি করলো। বাংলাদেশের চলচ্চিত্রের জন্যও এটি একটি বিরাট সম্মান।

বিষয়টি ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন নুহাশ নিজেই।

স্ট্যাটাসে তিনি লেখেন, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ইউরোপের অত্যন্ত মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক রটারড্যাম ফিল্ম ফেস্টিভ্যালে নুহাশ হুমায়ূন পরিচালিত চরকি অরিজিনাল পেট কাটা ষ-অফিসিয়াল সিলেকশন পেয়েছে এবং আন্তর্জাতিক প্রিমিয়ার হবে। আমাদের বাংলা ভূতের অসাধারণ নির্মাণশৈলীর গল্পগুলো এরই মধ্য অগণিত আন্তর্জাতিক দর্শকদের মন ছুঁয়েছে।

নুহাশ তার স্ট্যাটাসে আরও লেখেন, প্রথমবারের মতো কোনো বাংলা ওটিটি প্লাটফর্মের জন্যও রটারড্যাম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশন একটি ইতিহাস সৃষ্টি করল। এটা বাংলাদেশের চলচ্চিত্রের জন্য একটি সন্মানজনক অধ্যায়।
অভিনন্দন জানাতে চাই এই কাজটির সঙ্গে যুক্ত শিল্পী, কলাকুশলী, চরকি সংশ্লিষ্ট সকলকে, লিটল বিগ ফিল্মস, এ ফর অ্যাকশন টিমকে।

‘পেট কাটা ষ’ ওয়েব সিরিজে চরিত্রে অভিনয় করেন সোহেল মণ্ডল, শিরিন আক্তার শিলা, আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, প্রীতম হাসান, নভেরা রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *