সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট: রংপুরে এ্যাম্বুলেন্স ও ব্যাটারী চালিত অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে ৫ জন। আহত হয়েছে আরো ৩ জন। ঘটনাটি তারাগঞ্জের ন্যাংটি ছিরা ব্রীজ সংলগ্ন এলাকায় ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহবুব মোর্শেদ। সোমবার সন্ধ্যা ৬ টার দিকে ঘটনাটি ঘটে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি জানান, সৈয়দপুর দিনাজপুর থেকে রংপুরগামী একটি এ্যাম্বুলেন্সের সাথে তারাগঞ্জের ন্যাংটি ছিরা ব্রীজ সংলগ্ন এলাকায় ব্যাটারী চালিত অটোর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৪ অটোযাত্রী নিহত হয় এবং তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আরো ১ যাত্রী মারা যায়। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। আহত হয়েছে আরো ৩ জন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার প্রক্রিয়া চলছে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহবুব মোর্শেদ জানান, নিহতদের এখনও পরিচয় পাওয়া যায়নি। তবে সনাক্তের কাজ চলছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
