দিঘী ইস্যুতে রায়হান রাফিকে পরামর্শ দিলেন জয়

প্রার্থনা ফারদিন দীঘিকে অভিনয়ে মনযোগী হতে পরামর্শ দিয়েছেন নির্মাতা রায়হান রাফি। এ সময় দীঘির শারীরিক গঠন নিয়েও কথা বলেন তিনি। তাকে ‘আনফিট’ বলে মন্তব্য করেন রাফি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এসে একজন নায়িকার শরীর নিয়ে নির্মাতার এমন মন্তব্য ভালো চোখে দেখছেন না নেটিজেনরা। ফেসবুকে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে।

বিষয়টি নিয়ে এবার কথা বললেন অভিনেতা, উপস্থাপক ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়। ঝগড়াঝাঁটি না বাড়িয়ে দীঘিকে নিয়ে কাজ করার জন্য রায়হান রাফিকে পরামর্শ দিয়েছেন তিনি।

শুক্রবার জয় ফেসবুকে লেখেন, রায়হান রাফি নিঃসন্দেহে সময়ের জনপ্রিয় নির্মাতা। দিঘী সম্ভাবনাময়। চাহিদা সম্পন্ন নায়িকা হতে পারে। এর ভেতর কোন কিন্তু নাই। মেয়েটির বয়স অনেক কম। এবং মেয়েটির মা নেই।

শিল্পী পরিবারের বেড়ে ওঠা এই মেয়েটির আমাদের কাছে অনেক অধিকার এবং দাবি থাকাটাই স্বাভাবিক। রাফি তুমি যেহেতু দিঘীর সাথে ছবি নিয়ে কথা বলেছ ওর ভেতর এক ধরনের স্বপ্নের তৈরি হয়েছে। তোমার অনেক প্রজেক্ট। আমি চাই দিঘীকে নিয়ে অতি শীগ্রই তুমি একটি প্রজেক্ট শুরু কর। একসাথে হও। হাসিমুখে সেলফি পোস্ট দাও।

ঝগড়াঝাঁটি বাড়াতে হয় না। কাজের সময় সকলের দোয়ার ও প্রয়োজন আছে। ছবিটি ওয়েব সিরিজ গুটি প্রমোশনাল রেকর্ডিংয়ের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *