আগামীকাল ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা জানান দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।
জানা গেছে— কমলাপুর স্টেডিয়ামে অনুমতি না পেলে রাজধানীর গোলাপবাগ মাঠে ১০ ডিসেম্বর সমাবেশ করতে চায় বিএনপি। বিষয়টি নিয়ে আলোচনা করতে শুক্রবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের কার্যালয়ে যায় বিএনপির প্রতিনিধিদল।
ডা. জাহিদ হোসেন বলেন, ‘আগামীকাল শনিবার বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ গোলাপবাগ মাঠে হবে। আইনশৃঙ্খলাবাহিনীর কাছে আমরা গোলাপবাগ মাঠ ব্যবহার ও মাইক ব্যবহারের অনুমতি চেয়ে চিঠি দেই। পুলিশ কমকর্তা হারুন অর রশীদ জানিয়েছেন, গোলাপবাগ মাঠ ব্যবহার করার প্রস্তুতি নিন। তারা সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন।’
