Home বিনোদন বাঁধনকে প্রশংসায় ভাসালেন ভারতীয় পরিচালক

বাঁধনকে প্রশংসায় ভাসালেন ভারতীয় পরিচালক

0
473

আজমেরি হক বাঁধন অভিনীত ওয়েব সিরিজ ‘গুটি’ নিয়ে ইনস্টাগ্রামে একটি রিল পোস্ট করেছেন ভারতীয় সিনেমার খ্যাতিমান প্রযোজক, পরিচালক অনুরাগ কশ্যপ।

গত ৭ ডিসেম্বর রাতে নিজের ভেরিফাইড ইনস্টাগ্রামের রিলে ‘গুটি’র ছোট্ট একটি ভিডিও শেয়ারে করে অনুরাগ আজমেরি হক বাঁধনকে লিখেছেন, ‘অল দ্যা বেস্ট বাঁধন। আফটার রেহানা মরিয়ম নূর ও বিফোর খুফিয়া।’

আর এই লেখার নিচের দিকে আগুনের স্টিকার ব্যবহার করেছেন। অর্থাৎ সিনেমার টিজারে বাঁধনের কাজ দেখে যে তিনি মুগ্ধ হয়েছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকি তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ‘গুটি’ সিরিজের টিজার প্রকাশ করে। টিজারে দেখা যায় মাদক পাচারকারীর চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। যেখানে তাকে শরীরের বিশেষ অঙ্গের মধ্যে মাদক নিয়ে পাচারের কাজটি করতে হয়। এই সিরিজটি নির্মাণ করছেন শঙ্খ দাশগুপ্ত।

এই সিরিজটি নির্মাণ করছেন শঙ্খ দাশগুপ্ত। এই সিরিজে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, শাহরিয়ার নাজিম জয়, মৌসুমী হামিদসহ আরও অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here