Home বিনোদন সমুদ্র সৈকতে স্বামীর নাম লিখলেন মিম

সমুদ্র সৈকতে স্বামীর নাম লিখলেন মিম

0
224

চলতি বছরটা নিজে করে নিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। বছরের শুরুতেই (৪ জানুয়ারি) ভালোবাসার মানুষ, প্রেমিক সনি পোদ্দারের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন তিনি।

এরপর গত ১০ জুলাই মুক্তি পায় মিম অভিনীত বছরের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা ‘পরাণ’। মাত্র ১১টি হল দিয়ে যাত্রা শুরু করা সিনেমাটি পরবর্তীতে দেশজুড়ে তুমুল সাড়া ফেলে। উড়ে যায় বিদেশেও। সবশেষ ‘দামাল’ দিয়েও আলোচনায় এই নায়িকা। বলা যায় এই ‘সুন্দরী’র বৃহস্পতি এখন তুঙ্গে।

সুখের এই সময়টা শুধু ঘরে বসে কাটাচ্ছেন না অভিনেত্রী। প্রকৃতি কাছাকাছি গিয়ে, ঘুরে বেড়িয়েও উপভোগ করছেন। সবশেষ কক্সবাজার সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে গেছেন। বর্তমানে সাগর পাড়েই বর্ণিল সময় কাটাচ্ছেন এই তারকা।

তারই এক ফাঁকে সাগরের বুকে স্বামী সনির নাম লিখলেন মিম। সমুদ্রের তীর ঘেঁষে বালুর ওপর ডান হাতের তর্জনি আঙুল বসিয়ে ইংরেজিতে ‘সনি’ নামটি লেখেন ‘পরাণ’ তারকা। সেই ভিডিও আবার সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন।

তার ক্যাপশনে মিম লিখেছেন, ‘ছোটবেলায় আমরা নিজেদের জন্য কাজটি করেছি। সেই সব সুন্দর স্মৃতি আবার, সঠিক ব্যক্তির সঙ্গে বেঁচে থাকা একটি আশীর্বাদ।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here