Home জাতীয় বিএনপি লাঠি দিয়ে মারতে আসলে লাঠি দিয়েই জবাব: প্রধানমন্ত্রী

বিএনপি লাঠি দিয়ে মারতে আসলে লাঠি দিয়েই জবাব: প্রধানমন্ত্রী

0
329

কথায় কথায় বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে লাভ হবে না। বিএনপি লাঠি দিয়ে মারতে আসলে লাঠি দিয়েই জবাব দেয়া হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) আওয়ামী লীগের যৌথ সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, যে হাত দিয়ে আগুন দেয়া হবে সে হাত আগুনেই পুড়িয়ে দেয়া হবে। সন্ত্রাসী কর্মকাণ্ড হ‌লে ছাড় দেওয়া হ‌বে না।নেতাকর্মীরা সবাই প্রস্তত থাকুন, যেনো কেউ মানুষের ক্ষ‌তি না কর‌তে পা‌রে।

প্রধানমন্ত্রী বলেন, মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। অ‌নেক সহ্য করেছি। মানু‌ষের গা‌য়ে হাত দি‌লে ক্ষমা নাই।

শেখ হাসিনা বলেন, (২০০১ সালের পর) আওয়ামী লীগের এমন কোনো জনসভা নেই, যেখানে বিএনপি হামলা করেনি। বিএনপির আমলে লাঠির বাড়ি খান নাই, এমন একজনও নাই। আমাদের প্রত্যেকটা নেতাকর্মীর গায়ে তাদের মাইরের দাগ।

তবে আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না বলে জানান আওয়ামী লীগ সভাপতি।

শেখ হাসিনা বলেন, আমরা তো তাদের উপর অত্যাচারও করতে চাইনি। মারতেও যাইনি।

তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের ভোট চুরি করে না। জনগণের ভোট সংরক্ষিত করে। এটা আমরা প্রমাণ করেছি।

বিএনপি আওয়ামী লীগকে ভোট চুরির অপবাদ দেওয়ার চেষ্টা করেছে বলে জানান সরকারপ্রধান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here