Home বিনোদন সেই বলিউড অভিনেতাকে কড়া জবাব দিলেন চঞ্চল চৌধুরী

সেই বলিউড অভিনেতাকে কড়া জবাব দিলেন চঞ্চল চৌধুরী

0
173

কয়েকদিন ধরে বিতর্কের একটাই নাম, পরেশ রাওয়াল। মাছ খাওয়া নিয়ে বাঙালিদের নজিরবিহীন আক্রমণ শানিয়ে সমালোচনার মুখে পড়েছেন এই বলিউড অভিনেতা তথা বিজেপির প্রাক্তন সাংসদ। তারপর থেকে তাকে ছেড়ে কথা বলছেন না তারকারাও। এবার প্রবীণ অভিনেতাকে কটাক্ষ শানালেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

এক সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দেশ, জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষেরই নিজস্ব সংস্কৃতি আছে, যেগুলো যুগ যুগ ধরে বংশ পরম্পরায় চলে আসছে। কে ডাল ভাত খাবে, কে মাছ ভাত খাবে, কে গ‍্যাসের চুলায় রান্না ক‍রবে, কে লাকড়ির চুলায় রান্না করবে আর কে রান্না না করে কাঁচা খেয়ে গ‍্যাস বাঁচাবে—সেটা তার নিজস্ব ব‍্যাপার। শুধুমাত্র কটাক্ষ করার জন‍্য কিছু বলার থেকে রাষ্ট্র, সমাজের প্রতি দায়বদ্ধ থেকেই বলা উচিত।’

এর আগে, গত ২ ডিসেম্বর বেফাঁস মন্তব্য করেছিলেন পরেশ রাওয়াল বলেছিলেন, ‘গ্যাসের দাম বাড়লে তা আবার কমে যাবে। মূল্যবৃদ্ধি হলে সেটাও লাগামের মধ্যে চলে আসবে। সকলের কর্মসংস্থানও হবে। কিন্তু দিল্লির মতো আপনাদের চারপাশেও রোহিঙ্গা আর বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঘুরে বেড়ায়, তখন কী করবেন? কমদামের গ্যাসে মাছ রান্না করে বাঙালিদের খাওয়াবেন?’

বক্তব্যে গ্যাসের মূল্যবৃদ্ধি এবং কর্মসংস্থান নিয়ে বলতে গিয়ে এমনই ‘জাতিগত বিদ্বেষ’ ছড়িয়েছিলেন পরেশ। এই কথার জেরে পরেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন কলকাতার বাম নেতা মহম্মদ সেলিম। মামলা দায়ের করা হয় ১৫৩, ১৫৩-এ, ১৫৩-বি ও ৫০৪ ধারায়।

এদিকে বিষয়টি নিয়ে সরব হয় নেটিজেনদের একাংশ। নেটদুনিয়ায় নিন্দার ঝড় ওঠে। অনেকের মতে— ‘এই মন্তব্য করে বাঙালিদের অপমান করেছেন।’ আবার কেউ কেউ বলছেন, ‘বাংলাদেশি ও রোহিঙ্গাদের প্রতি বিদ্বেষমূলক মন্তব্য করেছেন পরেশ।’ জনরোষে পড়ে এই মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে টুইট করেছেন পরেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here