পুলিশের নিয়ন্ত্রণে নয়াপল্টন, বিএনপির নতুন কর্মসূচী ঘোষণা

কয়েক ঘণ্টা ধরে চলা সংঘর্ষ ও অভিযান শেষে এখন নিস্তব্ধ রাজধানীর নয়াপল্টন এলাকা। পুরো এলাকার নিয়ন্ত্রণ এখন পুলিশের হাতে।

কার্যালয়ে অভিযান চালিয়ে বিএনপির তিন শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ১৫০টি ককটেল, ১৬০ বস্তা চাল, নগদ টাকা ও বিপুল পরিমাণ উদ্ধারের তথ্য জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে কেন্দ্রীয় কার্যালয়ে অভিযানের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আজ বুধবার রাতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি জানিয়েছে, পুলিশের গুলিতে নিহত, আহত ও বিএনপি’র চেয়াপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দলের সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভীসহ আটককৃত নেতা কর্মীদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দেশব্যাপী মহানগর ও জেলা পর্যায়ে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সভায় অবিলম্বে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করে পুলিশ প্রশাসনের প্রতি হামলা, গুলি, দমন-নিপীড়ন গ্রেপ্তার ও হয়রানি বন্ধের আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *