Home জাতীয় ফখরুল সাহেব বেশি বাড়াবাড়ি করবেন না: ওবায়দুল কাদের

ফখরুল সাহেব বেশি বাড়াবাড়ি করবেন না: ওবায়দুল কাদের

0
474

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ফখরুল সাহেব বেশি বাড়াবাড়ি করবেন না, লাফালাফি করবেন না। তত্ত্বাবধায়ক সরকার মরে গেছে। এটা আর জীবিত করার দরকার কি। আছেনি দরকার, এটা মরে গেছে।

আজ বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মির্জা ফখরুল তত্ত্বাবধায়ক নিয়ে চিৎকার করে। লাভ হবে? বিএনপিকে বিশ্বাস করবেন না। বিশ্বাস করলে কক্সবাজারের মানুষ ভুল করবে।

আওয়ামী লীগের এই শীর্ষ নেতা অভিযোগ করে বলেন, বিএনপি নয়াপল্টনে বাড়াবাড়ি কেন করছে? আমরা জানি। তারা অফিসে থাকবে ও আগুন নিয়ে খেলবে। একটু আগে খবর পেলাম নয়াপল্টনে তারা ১০ তারিখের আগেই পুলিশকে মারধর করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here