Home বিনোদন পুত্রসন্তানের বাবা-মা হলেন হাবিব ও নাতালিয়া

পুত্রসন্তানের বাবা-মা হলেন হাবিব ও নাতালিয়া

0
306

বাংলাদেশের ছেলে হাবিব ও বেলারুশের মেয়ে নাতালিয়া প্রথমে প্রেমের সম্পর্কে জড়ায়। তার পরে সেই সম্পর্ক গড়ায় বিয়েতে। দু’জনই জার্মানিতে বসবাস করেন। সোশ্যাল মিডিয়ায় এই দম্পতি নিজেদের সাংসারিক খুনসুটিসহ বিভিন্ন মজার মজার ভিডিও পোস্ট করে থাকেন।

বেলারুশের স্ত্রীর সঙ্গে বাংলাদেশি হাবিবের বাংলা ভাষায় তৈরি সেই সব ভিডিও আগ্রহের সঙ্গে গ্রহণও করে নেয় বাংলা ভাষাভাষীরা।

সোশ্যালে জনপ্রিয় এই জুটি পুত্র সন্তানের বাবা-মা হয়েছেন বলে জানিয়েছেন। মঙ্গলবার (৬ ডিসেম্বর) ফেসবুক পেজে এক পোস্টে এই দম্পতি এই তথ্য জানান।

হাবিব ও নাতালিয়া পোস্টে জানান, তাদের ছেলে সন্তান হয়েছে। সন্তানের নাম রাখা হয়েছে নিভান রহমান। ৫ ডিসেম্বর জন্ম হয়েছে নবজাতকের। আর বর্তমানে মা ও ছেলে দু’জনেই সুস্থ রয়েছেন বলেও জানিয়েছেন তারা।

হাবিব ও নাতালিয়া জুটির প্রায় তিন বছর বয়সী কন্যাসন্তান রয়েছে। নাম নাদিয়া রহমান। তাদের কোলজুড়ে এবার দ্বিতীয় সন্তান নিভান রহমানের আগমন হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here