পুত্রসন্তানের বাবা-মা হলেন হাবিব ও নাতালিয়া
বাংলাদেশের ছেলে হাবিব ও বেলারুশের মেয়ে নাতালিয়া প্রথমে প্রেমের সম্পর্কে জড়ায়। তার পরে সেই সম্পর্ক গড়ায় বিয়েতে। দু’জনই জার্মানিতে বসবাস করেন। সোশ্যাল মিডিয়ায় এই দম্পতি নিজেদের সাংসারিক খুনসুটিসহ বিভিন্ন মজার মজার ভিডিও পোস্ট করে থাকেন। বেলারুশের স্ত্রীর সঙ্গে বাংলাদেশি হাবিবের বাংলা ভাষায় তৈরি সেই সব ভিডিও আগ্রহের সঙ্গে গ্রহণও করে নেয় বাংলা ভাষাভাষীরা। সোশ্যালে জনপ্রিয়…
