Home আলোচিত শাকিবের সঙ্গে বিচ্ছেদ নিয়ে রহস্য জিইয়ে রাখলেন বুবলী

শাকিবের সঙ্গে বিচ্ছেদ নিয়ে রহস্য জিইয়ে রাখলেন বুবলী

0
217

জনপ্রিয় চিত্রনায়িকা বুবলীকে নিয়ে তার ক্যারিয়ারের শুরু থেকেই গণমাধ্যমসহ বিভিন্ন প্রচার মাধ্যমে নানা রকম আলোচনা ও সমালোচনা চলছে। এমনকি শাকিব খান ও অপু বিশ্বাসের সংসার ভাঙনের জন্য এ নায়িকাকে দায়ী করেন অনেকে।

এরমধ্যে জানা যায় বুবলীকে শাকিব বিয়ে করেছেন। তাদের বিবাহিত জীবনের বয়স চার বছর। এর মধ্যে তারা সন্তানের বাবা-মা হয়েছেন। শেহজাদ খান বীর নামে সেই সন্তানের বয়সও তিন বছরের কাছাকাছি। কিন্তু অপুর মতো বুবলীর সঙ্গেও সংসার পাততে নারাজ শাকিব।

কিছুদিন আগে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শাকিব পরোক্ষভাবে বুঝিয়ে দিয়েছিলেন বুবলীর সঙ্গে দূরত্ব চলছে। কিন্তু আনুষ্ঠানিক বিচ্ছেদ নিয়ে কিছু জানাননি।

শাকিব বলেছিলেন, ‘মানুষ কি দেখে বোঝে না, আমাদের (শাকিব-বুবলী) মধ্যে কোনো সম্পর্ক নেই এখন! এমনিতেই তো তাদের বোঝা উচিত আমাদের দূরত্বের কথা। সে (বুবলী) নয় মাস আগে আমেরিকা থেকে আসার পর তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আর এর অর্থ কী সবার দ্বারে দ্বারে গিয়ে বুঝিয়ে আসতে হবে? একসময় মানুষ এমনিই জানবে আমাদের সম্পর্ক কোনো পর্যায়ে রয়েছে। তাদের এমনিই বোঝা উচিত এই দূরত্বের কথা।’

এই বক্তব্যের পর বুবলী জানিয়েছেন, তাদের বিচ্ছেদ হয়নি। তার কথার সত্যতা প্রমাণ করতে গণমাধ্যমের কাছে জানিয়েছিলেন যে, জন্মদিনে শাকিব তাকে হীরার নাকফুল উপহার দিয়েছেন। এর মাধ্যমে নায়িকা বোঝাতে চেয়েছেন স্বামীর সঙ্গে তার দূরত্ব নেই।

এর কিছুদিন পর শাকিব আরও এক সাক্ষাৎকারে জানান, তিনি বুবলীকে কোনো নাকফুল দেননি।

তারপর ঘটনা মোড় নেয় অন্যদিকে। এই কথার পর সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানোর কথা বলেছিলেন বুবলী। কিন্তু সেটা তিনি করেননি।

গেল রোববার রাতে একটি ভিডিওবার্তায় তাদের সম্পর্কের কয়েকটি দিক নিয়ে কথা বলেন। তবে স্পষ্ট করে বলেননি যে, তাদের বিচ্ছেদ হয়েছে কি না!

সেই ভিডিও বার্তায় শাকিবের সঙ্গে সম্পর্ক, বিয়ে, সন্তান আর হীরার নাকফুল প্রসঙ্গে কথা বলেন। শুধু তাই নয়, অপু বিশ্বাসের পর পর তিন সন্তান গর্ভপাতের বিষয়টিও বলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here